"মানবতার সেবায় আমরা একতাবদ্ধ"—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে ihp org এর পথচলা শুরু। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং একটি বৈষম্যহীন, সুন্দর সমাজ গড়ে তোলা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কোনো মানুষ যেন শুধু অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, কোনো শিশু যেন ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমাতে না যায়, এবং কোনো অসহায় পরিবার যেন মাথার গোঁজার ঠাঁই হারা না হয়—সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ihp org একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং জরুরি সামাজিক সংকট উত্তরণে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করি।
আমরা কী করি?
আমাদের কার্যক্রম নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। যেখানেই আর্তমানবতার ডাক, সেখানেই আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যান। আমাদের প্রধান প্রধান কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে:
১. জরুরি চিকিৎসা সহায়তা: অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা অসহায় ও মুমূর্ষু মানুষের পাশে আমরা দাঁড়াই।
২. আবাসন ও পুনর্বাসন: সমাজের অত্যন্ত অসহায় ও গৃহহীন মানুষদের জন্য স্থায়ী মাথা গোঁজার ঠাঁই বা ঘর তৈরি করে দেওয়া।
৩. শিক্ষা ও শিশু কল্যাণ: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াতে এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা।
৪. মাসিক ও সাধারণ অনুদান: সমাজকে বদলে দিতে এবং তাৎক্ষণিক অভাব দূরীকরণে আমরা সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত অনুদান সরাসরি ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিই।
আমাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা...!
আমরা বিশ্বাস করি, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মূল শক্তি হলো মানুষের "বিশ্বাস"। আর এই বিশ্বাস অর্জনের একমাত্র উপায় হলো শতভাগ স্বচ্ছতা। ihp org-এ আপনার দেওয়া প্রতিটি টাকার হিসাব অত্যন্ত নিখুঁত ও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়।
* লাইভ ডোনেশন ট্র্যাকিং: আমাদের প্রযুক্তিবান্ধব প্ল্যাটফর্মে যেকোনো ব্যক্তি ডোনেট করার সাথে সাথে তার অনুদানের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় প্রদর্শিত হয় (নিরাপত্তার স্বার্থে মোবাইল নাম্বার আংশিক গোপন রেখে)।
* ক্যাম্পেইন ভিত্তিক হিসাব: প্রতিটি নির্দিষ্ট প্রজেক্ট বা নিড-ভিত্তিক কার্ডের জন্য কত টাকা প্রয়োজন, কত টাকা উঠেছে এবং আর কত টাকা বাকি আছে—তা লাইভ দেখা যায়।
* সরাসরি বণ্টন: আপনার কষ্টার্জিত অনুদান কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি নির্দিষ্ট প্রজেক্ট বা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়।
আমাদের সাথে যুক্ত হোন -
এই পৃথিবীটা একা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমরা সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, তবে যেকোনো বড় সংকট মোকাবেলা করা সম্ভব।
আপনি চাইলে আমাদের সাধারণ প্রজেক্টগুলোতে সরাসরি অনুদান দিতে পারেন, নির্দিষ্ট কোনো মানবিক প্রজেক্টের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারেন, অথবা আমাদের মাসিক ডোনার (Monthly Donor) হিসেবে যুক্ত হয়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে এই মানবিক অগ্রযাত্রার স্থায়ী অংশীদার হতে পারেন।
আপনার একটি ছোট অবদান, হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ কিংবা ফিরিয়ে দিতে পারে কোনো অসহায় পরিবারের মুখের হাসি।